ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উপবৃত্তির টাকা আত্মসাতে প্রতারণার ফাঁদ, অধিদপ্তরের সতর্কতা

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মাসাতের জন্য প্রতারক চক্রের এক সদস্য ফাঁদ পেতেছেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে উপবৃত্তি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এই সদস্য। কর্মকর্তাদের সঙ্গে আর্থিকভাবে সম্পৃক্ত হওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে, যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে এই প্রতারক চক্রের সদস্যের ফেসবুক আইডি চিহ্নিত করে তার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তি (প্রোফাইল নাম: Md Sohel Khan https://www.facebook.com/md.sohel.khan. 299593) ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যার ও সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করে।এই ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখানোর মাধ্যমে আর্থিকভাবে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দেয় যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়। এ বিষয়টি দাপ্তরিকভাবে রেকর্ডভুক্ত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে অর্থ বিভাগের বিএসিএস অ্যান্ড আইবাস ডাবল প্লাস স্কিম কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


প্রসঙ্গত, গত ১৮ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑